সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বুধবার (২৪ জুন) দূতাবাসের কাউন্সেলর মো. মেহবুব জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধ বা নির্দেশে না বুঝে সাদা কাগজে সই বা টিপসই দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ সুযোগ কাজে লাগিয়ে অসাধু ব্যক্তি বা চক্র জাল কাগজপত্র তৈরি, আর্থিক প্রতারণা, অবৈধ লেনদেনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে পারে।
এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট প্রবাসীরা অজান্তেই ফৌজদারি মামলা, আর্থিক ক্ষতি, জেল-জরিমানা কিংবা অন্যান্য আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন বলেও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার গণতন্ত্রকে দুর্বল করেছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
এ পরিস্থিতিতে যেকোনো লিখিত কাগজপত্র বা নথিতে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়ার আগে এর বিষয়বস্তু ভালোভাবে পড়ে বুঝে এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই করে সতর্কতা অবলম্বনের জন্য সৌদি প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস।
One thought on "সৌদি প্রবাসীদের সাদা কাগজে সই ও টিপসই না দিতে সতর্ক করল বাংলাদেশ দূতাবাস"
Comments are closed.